
নীলফামারীতে নবাগত পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের সঙ্গে জেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা ও পুলিশের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন। এ সময় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
মতবিনিময় সভায় নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক এবং নীলফামারী প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।