ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

বদলগাছীতে প্রীতি ফুটবল ম্যাচ

বদলগাছীতে প্রীতি ফুটবল ম্যাচ

যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই— এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর বদলগাছী উপজেলার দেউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচের অনুষ্ঠিত হয়েছে।

দেউলিয়া ও কাস্টডোব যুব সমাজের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। গত মঙ্গলবার বিকালে দেউলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এই জমজমাট ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়। শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৭ নম্বর আধাইপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম নয়ন। এ সময় তিনি তরুণ সমাজকে মাদক ও সব ধরনের অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসারে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর বিশেষ জোর দেন।

খেলাধুলা পাশাপাশি যুবক ও তরুণদের উদ্দেশ্যে তিনি অসহায় অসুস্থদের চিকিৎসাসেবা প্রদান ও রক্তদানসহ নানা রকম সামাজিক কাজে তার সঙ্গে থাকার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর আধাইপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য শিউলি আক্তার। কীর্তিপুর একাদশ বনাম বসন্তপুর একাদশ একে অপরের মুখোমুখি হয়। টানটান উত্তেজনাকর এই ম্যাচটি উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত