ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ

গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট ও বাসে অগ্নিসংযোগসহ নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যকর কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। গতকাল বুধবার বিকালে গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিন করা হয়। বিকালে রেলস্টেশন-সংলগ্ন বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া ও গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লার নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। আগুন-সন্ত্রাস, অস্ত্র লুট ও সহিংসতার মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজবাড়ীর গোয়ালন্দে নৈরাজ্য করার চেষ্টা করা হলে তাদেরকে প্রতিহত করা হবে। গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা বলেন, বিএনপি সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া হবে না। দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, দেশের মানুষের প্রত্যাশা শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত