ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

সাটুরিয়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

সাটুরিয়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

মানিকগঞ্জের সাটুরিয়ায় চতুর্থ শ্রেণীর এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে একই স্কুলের সহকারী শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের বরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অভিযুক্ত শিক্ষক মুহাম্মদ শাহ আলম ছনকা এলাকার মৃত সামছুল আলমের ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরাবর একটি অভিযোগ দেন। অভিযোগ থেকে জানা যায়, ৯ নভেম্বও সকালে মেয়েটি বিদ্যালয়ে গেলে অভিযুক্ত শিক্ষক মুহাম্মদ শাহ আলম মেয়েটির হাত ধরে বিভিন্ন ধরনের প্রলোভন দেখায় এবং বিদ্যালয় এর পুরাতন একটি ভবনে নিয়ে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। এক পর্যায়ে মেয়েটি অন্যদের কাছে বলে দিবে বললে তাকে ছেড়ে দেয়। অভিযুক্ত শিক্ষক শাহ আলম মেয়েটিকে ছেড়ে দেওয়ার সময় বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখায় যাতে অন্যদের কাছে সে বিষয়টি না জানায়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল রানা বলেন, অভিযোগের প্রেক্ষিতে ভুক্তভোগী এবং আরও কয়েকজন ছাত্রীদের সঙ্গে কথা বলে সত্যতা খুঁজে পাওয়া গেছে। এর প্রেক্ষিতে আমি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে বিষয়টি লিখিত আকারে জানিয়েছি।

অভিযুক্ত শিক্ষক মুহাম্মদ শাহ আলম নিজেকে নির্দোষ দাবি করে বলেন- আমাকে ফাঁসানোর জন্য তারা পাঁয়তারা করছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকার বলেন, বরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহআলমের বিরুদ্ধে একটা অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি করা হয়েছে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত