ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

মাছে রাসায়নিক

কাজী মাধুর্য রহমান
মাছে রাসায়নিক

মাছে-ভাতে বাঙালি আমরা। মাছ আমাদের দৈনন্দিন খাদ্যের অন্যতম প্রধান উপাদান। কিন্তু দুঃখজনকভাবে বর্তমানে বাজারে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগ ক্রমেই বাড়ছে। অনেক ব্যবসায়ী মাছ তাজা দেখানোর জন্য ফরমালিনসহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করেন, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।

নিয়মিত বাজার তদারকি ও কঠোর আইন প্রয়োগের অভাবে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। সাধারণ মানুষ বুঝতেও পারেন না- কোন মাছটি ভেজাল বা রাসায়নিকে ভেজা। ফলে তারা অজান্তেই এসব বিষাক্ত মাছ বাড়ি নিয়ে যাচ্ছেন, যা স্বাস্থ্যঝুঁকি বাড়ায়, বিশেষ করে শিশু ও বয়স্ক ব্যক্তিদের জন্য ঝুঁকি আরও বেশি।

এ অবস্থায় সরকারি সংস্থার কঠোর নজরদারি, ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য পাওয়া আমাদের মৌলিক অধিকার। তাই মাছের বাজারে রাসায়নিক ব্যবহারের নিয়ন্ত্রণ নিশ্চিত করা- সরকার, ব্যবসায়ী ও ভোক্তা- সবার যৌথ দায়িত্ব।

শিক্ষার্থী, লোকপ্রশাসন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত