ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

রাজশাহী নগরীতে মশার উপদ্রব

ফাহিমা তাসনিম
রাজশাহী নগরীতে মশার উপদ্রব

রাজশাহী নগরীতে দিন দিন মশার উপদ্রব চরম আকারধারণ করেছে। শিক্ষা নগরী হিসেবে পরিচিত এই শহরের পাড়া-মহল্লা থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকাগুলোতে মশার কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। ড্রেন ও ড্রেনেজ সিস্টেম পরিষ্কার না থাকা, নিচু এলাকায় দীর্ঘদিনের জমা পানি এবং নিয়মিত মশক নিধন ওষুধ স্প্রে না করায় মশার বংশবৃদ্ধি আশঙ্কাজনক হারে বাড়ছে।

এর ফলে ডেঙ্গুসহ নানা ধরনের মশাবাহিত রোগের ঝুঁকি মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। সন্ধ্যার পর শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাজশাহী মহানগরীকে মশামুক্ত ও বাসযোগ্য করে তোলতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

লেখক : শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত