প্রিন্ট সংস্করণ
০০:০০, ২৭ নভেম্বর, ২০২৬
যেকোন জাতীয় সাহিত্য ও সংস্কৃতির বাহন হচ্ছে তার ভাষা। তাই বাংলা সাহিত্যের বিকাশ নিয়ে আলোচনা করতে হলে আমাদের বাংলা ভাষার বিকাশও কিছুটা জানা প্রয়োজন। বাঙালি হিসাবে আমরা একটি গোত্র-শঙ্কর জাতি। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে— ৯টি শঙ্কর জাতি হিসাবে তার মিশ্র ভাষার পরিবর্তে বাংলার মূল কাঠামো গড়ে উঠেছে আর্য ভাষার এক বলি ভিত্তি করে। খ্রিষ্টপূর্ব পঞ্চম শতক থেকে বৈদ-বৌদ্ধ মত প্রচারের জন্যই বাংলাদেশে আর্য ভাষার আগমন ঘটে। বাংলা সাহিত্য হিসাবে যে গ্রন্থটিকে বাঙালিদের মাঝে বেশি আলোচিত তা হলো— নেপালের রাজগ্রন্থাগার থেকে আবিষ্কৃত পুঁথি চর্যাচর্য বিনিশ্চয় (চর্যাপদ)। এটি একটি পদ বা গীতির সংকলন গ্রন্থ। চর্যাপদ বৌদ্ধ মহাযান মতের উদশায়া তান্ত্রিক বজ্রযান সম্প্রদায়ের সর্ব্বক সাধন-ইঙ্গিত সম্বলিত রূপক রচনা। ডক্টর সুনীতিকুমার চর্যার ভাষার উপর গুরুত্বারোপ করে চর্যাপদকে দশ থেকে বারো শতকের রচনা বলে মত দিয়েছেন। অপরদিকে ডক্টর শহীদুল্লাহসহ অনেকেই তিব্বতী সূত্রে প্রাপ্ত চৌরাশি সিদ্ধার আবির্ভাব কালকে বিবেচনা করে সাত থেকে এগারো শতকের মধ্যেই রচিত বলে মনে করেছেন।
?তবে এটা ঠিক চর্যাপদের অধিকাংশ পদই বাংলা দেশের আবহে এবং বাঙালির রচিত তাতে কোন সন্দেহ নেই। যেমন স্বাভাবিক প্রাত্যহিক জীবন থেকে নেওয়া শব্দগগুলো— বঙ্গলদেশ, বঙ্গাল জাতি, পঁউয়া (পদ্ম), খাল, বঙ্গ ইত্যাদির উল্লেখ। কিন্তু চর্যাপদ শুধু বাংলা ভাষার নয়, তা হিন্দী, মৈথিল, উড়িয়া, অসমীয়া ভাষাও এর দাবিদার। সুতরাং তেরো-চৌদ্দ শতক অবধি বাংলা ভাষা উচ্চবিত্ত লোকের সাহিত্য রচনার যোগ্য হয়ে উঠেনি। মূলত ধর্ম প্রচার কিংবা রাজ্যশাসনের বাহন হয়নি বলে বাংলা ভাষা লেখন ভাষার মর্যাদা পায়নি। এসময় প্রাকৃতভাবে মুখে মুখে গান, কথা গাথা ও ছড়া-পাঁচালির মাঝেই সীমাবদ্ধ ছিল। বাংলা সাহিত্যের স্বরূপ খুঁজতে হলে আমাদের বাঙালির পরিচয়ও কিছুটা পেতে হবে। আমাদের ভূখণ্ডের আযেরা ছিল প্রাকৃত শক্তির পূজারি। যার দরুন শক্তিকে তোয়াজে তুষ্ট রেখে চিরকাল জীবনযাপনের চেষ্টাই হয়েছে। আরি ও ইষ্ট-শক্তির পূজাই বাঙালির ধর্ম। ইহ-জীবনবাদী এসব মানুষের দেবতাও ইহকালীন জীবনভিত্তিক। মনসা, শীতলা, শনি প্রভৃতি আরি দেবতার পূজা যেমন একদিকে পার্থিব ভরসা দিয়েছে, তেমনি লক্ষ্মী, চন্ডী, সত্যনারায়ণ প্রভৃতি থেকে সুখ, শান্তি ও ঐশ্বর্যের আশ্বাস লাভ করেছে। তাই এদেশে উপনিষদের বাণী, নির্ব্বাণের সূক্ষ্ম তত্ত্ব কিংবা গীতার জীবনবোধ বা শঙ্করের জ্ঞানবাদ তাদের নিশ্চিন্ত করতে পারেনি। ফলে বাঙালিরা নতুন যে ধর্ম বা আদর্শকেই গ্রহন করুক না কেন তা মূলত পুরাতনেরই রূপান্তর মাত্র। এদেশে বৌদ্ধ, বৈদিক, ইসলামসহ সকল ধর্ম সর্বাত্মকভাবে বিস্তৃত হয়ে সমন্বয় হয়েছে।
মুসলিম তুর্কীর বাংলা বিজয়ের প্রাক্কালে যেন আমলে দেশি লোক ও দেশি ভাষার প্রতি চরম অবজ্ঞার কারণে বাংলা ভাষায় লিখিত কোন সাহিত্য রচিত হয়নি। বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার ফলে, চৌদ্দ শতকের শেষ থেকে মুসলিম শাসকের অনুপ্রেরণা ও পৃষ্ঠপোষকতায় বাংলা রচনা লিখিত রূপ পেতে থাকে। পনের শতক পর্যন্ত বাংলা সাহিত্যের মূলবিষয় বস্তু ছিল লৌকিক দেবতার প্রতিষ্ঠা বা স্থানীয় ইষ্ট দেবতার মর্যাদায় উন্নীত করা। লিখিত বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে 'শ্রীকৃষ্ণ কীর্তন'। পনের শতকের প্রথমার্ধে অনন্ত বড়ু চন্ডীদাস কর্তৃক রচিত একটি পৌরাণিক আবরণে লৌকিক প্রণয়-কাহিনি। মুসলিম শাসক রুকনউদ্দিন বরবক শাহের পৃষ্ঠপোষকতায় কৃত্তিবাসের 'রামায়ণ', গুনরাজখান মালাধর বসু 'শ্রীকৃষ্ণ বিজয়' রচনা করেন। উত্তর চট্টগ্রামের শাসক পরাগল খানের (১৫১৩-৩২) আগ্রহে বাংলা ভাষায় অদি মহাভারত অনুবাদ করেন কবীরন্দ্র পরমেশ্বর ও শ্রীকর নন্দী। রাঢ় অঞ্চলের রামচন্দ্র খান ১৫৫২ সালে মহাভারত অনুবাদ করেন। এ অনুবাদ বাংলায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
আধুনিক সংজ্ঞায় বিশুদ্ধ সাহিত্য সর্বপ্রথম রচনা করেন শাহ মুহম্মদ সগীর (১৩৮৯-১৪০৯ খ্রি.) 'ইউসুফ-জোলেখা' নামক লৌকিক প্রণয়োপাখ্যানে। ষোল শতকে পেয়েছি, দৌলত উজির বাহরামের 'লাইলী মজনু' মুহম্মদ কবীরের 'মধু মালতী'-সতের শতকের দোনা গাজীর 'সয়ফুলমুলুক বদিউজ্জামাল' আলাওলের 'পদ্মাবতী' কাজী দৌলতের 'সতী ময়না-লোর চন্দ্রানী' প্রভৃতি।
মুসলিম লেখকগণ যে সময়ে প্রণয়োপাখ্যান রচনা করছিলেন, তখন হিন্দু লেখকগণ অনুবাদেই শুধু দেবতা তুষ্টি নিয়ে নিয়োজিত ছিলেন। গোটা মধ্যযুগব্যাপী হিন্দু-মুসলমানের বাংলা রচনা অনুকৃতি ও অনুবাদে সীমিত থাকলেও মুসলমান লেখকগন ঈর্ষীয় সংস্কৃতির ঊর্ধ্বে উঠে বিদেশি লৌকিক কাহিনি বর্ণনা করেছেন।
?আমরা পূর্বেই উল্লেখ করেছি আরবের ইসলামিক দর্শন ও সংস্কৃতি এই বাংলায় মুখ্যভাবে প্রবেশ করেনি। ইরানী সাহিত্য ও সংস্কৃতির প্রত্যক্ষ প্রভাবে দরবারী ইসলাম দ্রুত প্রচার ও প্রসার ঘটেছিল। ফলে সর্বত্র সৃষ্টি তেও মুসলমানদের দ্বারা মানব রসাশ্রিত সাহিত্য ধারার প্রবর্তন হয়েছে। ষোল শতকে শেখ ফয়জুল্লাহর 'গোরক্ষক বিজয়' সৈয়দ সুলতানের 'জ্ঞান প্রদীপ' অজ্ঞান কবির লেখা 'যোগ কলন্দর' সতেরো শতকের কবি শেখ চান্দের 'হর-গৌরীসম্বাদ' আব্দুল হাকিমের 'শিহাবুদ্দীন নামা'- আঠারো শতকে কবি কাহী মনসুরের 'শিশ্নামগ্র' প্রভৃতি সুখী সাহিত্য র সৃষ্টি হয়। অথচ এ সময়ে হিন্দু লেখকগন স্বপ্নে আদিষ্ট হয়ে বাংলায় মঙ্গল কাব্য রচনায় ব্যস্ত।
?মুসলমান রচিত সাহিত্যের বড় বৈশিষ্ট্য হয়ে উঠল মানবিকতা বা জীবন সম্বন্ধে কৌতূহল বা জিজ্ঞাসা। আর এই জিজ্ঞাসার উত্তর পেতে হলে জাতি, ধর্ম ও সমাজ চেতনার ঊর্ধ্বে উঠে উদার ও বিস্তৃত পরিসরে খুঁজতে হয়। কবিরা ও মুসলমান লেখকগণ তৎকালীন সময়ে মানুষের চিত্ত-প্রসারের ও প্রজ্ঞাবিকাশের সহায়ক হয়েছেন। হিন্দু সমাজে তা ছিল কল্পনাতীত বিষয়। অঠারো শতকের শেষার্ধে কবি ফকির গরীবউল্লাহ দোভাষী রীতিতে 'ইউসুফ জোলেখা' 'সোনাবান' 'মদন কামদের পালা' 'জঙ্গ নামা' রচনা করেন।
?উনিশ শতকের পর ইংরেজ শাসন আমলে বাংলা গদ্য পরিপক্ব ও প্রমিতার পরিচর্যা শুরু হয়। বিদ্যাসাগরের হাতে শুরু হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে আধুনিক বাংলা ভাষা ও সাহিত্যের বিস্ময়কর বিকাশ ঘটে। পলাশীর পরাজয়ের পর সাহিত্যক্ষেত্রে আমাদের প্রথম আবির্ভাব উনবিংশ শতকের অষ্টম দশকে মীর মোশাররফ হোসেনের নেতৃত্বে। নবম দশকে মোজাম্মেল হক এবং শেষ দশকে এগিয়ে আনেন কবি কায়কোবাদ ও আব্দুল করিম সাহিত্যবিশারদ। মধ্যযুগে মুসলমানদের হাত দিয়ে ভাষা ও সাহিত্যের যে উন্মেষ ঘটেছিল বিংশ শতাব্দিতে তার হিন্দু-মুসলিম লেখকগণই গাঁথাকার। এভাবে বাংলা সাহিত্যের স্ফূর্তি, পুষ্টি, ও বৈচিত্র্যের মূলে মুসলমান লেখক ও ইসলামিক সংস্কৃতির বিশেষ অবদান অনস্বীকার্য।
লেখক : প্রাবন্ধিক