ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

আয়েশা ওমরের ‘লাজাওয়াল ইশক’ ঘিরে তোলপাড়

আয়েশা ওমরের ‘লাজাওয়াল ইশক’ ঘিরে তোলপাড়

ফিল্ম ও টিভি তারকা আয়েশা ওমরের নতুন রিয়েলিটি শো ‘লাজাওয়াল ইশক’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

পাকিস্তানের প্রথম ‘ভালোবাসা’ কেন্দ্রিক রিয়েলিটি শো হিসেবে প্রচারিত এই শো-এর প্রোমোটি প্রকাশের পর থেকেই ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। কিছু ব্যবহারকারী এটিকে দেশীয় ‘লাভ আইল্যান্ড’ এর সঙ্গে তুলনা করেছেন, আবার কেউ কেউ শোটিকে সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবিও তুলেছেন। শো-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা প্রোমোতে দেখা যায় আয়েশা ওমর লাল গাউনে ভাসফোরাসের পাশে বিলাসবহুল ভিলায় দর্শকদের স্বাগত জানাচ্ছেন। প্রোমোতে অংশগ্রহণকারীদের- যারা মূলত অচেনা মুখ।

অনলাইনে প্রতিক্রিয়া ছিল তীব্র ও বিতর্কিত। একজন ব্যবহারকারী শো-এর ফর্ম্যাটকে ‘কিউপিডের ক্যাশ গ্র্যাব’ হিসেবে আখ্যায়িত করেছেন, আবার একজন লিখেছেন, সামান্য অপরাধ করা এক জিনিস, আর তা প্রকাশ্যে দেখান অন্য জিনিস। কিছু লজ্জা থাকুক। একই সময়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর একাংশ পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি-কে এই শো নিষিদ্ধ করার দাবিও তুলেছেন। সব প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। অনেকে এই বিতর্ককে পরোক্ষভাবে প্রহসন বলে অভিহিত করেছেন, যে একই সমালোচকরা নেটফ্লিক্সের বিদেশি ডেটিং শো দেখে বিনোদন পান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত