ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

রিমান্ড একটা ফালতু জিনিস

রিমান্ড একটা ফালতু জিনিস

ঢালিউড অভিনেত্রী পরীমনি সিনেমা থেকে অনেকটা দূরে আছেন। অভিনয়ে খুব একটা না থাকলেও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তিনি সবসময় আলোচনায় থাকেন। এবার আলোচনায় এলেন নিজের কারাগারে বন্দিজীবন নিয়ে। অভিনেত্রী কারাগারে বন্দিজীবনের কঠিন অধ্যায় নিয়ে এবার বড়পর্দায় আসতে যাচ্ছেন বলে জানিয়েছেন পরীমনি। চার বছর আগে মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর রিমান্ড ও কারাবাসের যে বাস্তব অভিজ্ঞতা পরীমনি পেয়েছিলেন, সেটিই এবার রুপালি পর্দায় নেওয়ার কথা চিন্তা করছেন তিনি। ২০২১ সালে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন পরীমনি। সেদিন তার বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে বিভিন্ন আলামত জব্দ করে সংস্থাটি। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয় তার বিরুদ্ধে। সেই ঘটনায় পরীমনি তিন দফায় মোট সাত দিনের রিমান্ডে ছিলেন।

সম্প্রতি সেই সময়ে কারাগারে বন্দিজীবনের ঘটনার অভিজ্ঞতার কথা বললেন পরীমনি। কারাবাসের সময়কার অনুভূতি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, জেলখানা নিয়ে আমি কোনো দিন কিছু বলিনি। বলতেও চাই না। কারণ সত্যিটা মানুষ জানলে আইনের ওপর শ্রদ্ধা হারাবে। তিনি বলেন, ‘রিমান্ড একটা ফালতু জিনিস। সেখানে মানুষকে ভয় দেখানোর জন্য বড় বড় ছবি লাগানো থাকে। কিন্তু এগুলো দেখে কেউ ভয় পায় না। আমি বলেছিলামণ্ড এগুলো বদলানো উচিত। আটক প্রসঙ্গে পরীমনি বলেন, আমাকে কেন আটক করা হয়েছিল, তারাই জানত না। একজন আরেকজনকে জিজ্ঞেস করত। ওরা নিজেরাই বিভ্রান্ত ছিল। তিনি বলেন, জেল থেকে মুক্তি পাওয়ার পরপরই তিনি নিজের অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছেন। সেই বই ভবিষ্যতে প্রকাশ করবেন তার ছেলে। একই সঙ্গে বইয়ের গল্প থেকেই সিনেমা তৈরির ইঙ্গিত দেন তিনি। অভিনেত্রী বলেন, আমার ছেলে বড় হয়ে বইটা প্রকাশ করবে। চাইলে এটাকে সিনেমা বানাতেও পারি। থালাবাটি কম্বল, জেলখানার সম্বল- এ প্রসঙ্গে পরীমনি বলেন, জেলখানার খাবার অনেক স্বাস্থ্যকর। এমনকি অনেক সময় নষ্টও হয়। রান্না হয় ফ্রেশভাবে, পুরো জায়গাটা বেশ ওয়েল মেইনটেইন বলে জানান অভিনেত্রী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত