
ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জি এবার নতুন পরিচয়ে দর্শকদের মধ্যে হাজির হলেন। সৃজিতের ‘মিউজিক সেন্স’ যে বরাবরই ভালো তা ২০১০ সালে যখন ‘অটোগ্রাফ’ তৈরি করেছিলেন, সে সময়ে অনুপম রায়ের সঙ্গে তার যুগলবন্দি সাড়া ফেলেছিল। পরবর্তীতেও সৃজিত-অনুপম জুটি শ্রোতামহলের প্রশংসা কুড়িয়েছেন। শুধু তাই নয়, অতীতে নিজের সিনেমার বাইরে অন্য পরিচালকদের ছবির জন্যেও গান লিখেছেন সৃজিত। এবার সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।