
দীর্ঘ তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ঢালিউডের চিত্রনায়িকা মৌসুমী।
শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। তবে নির্মাতা সৈয়দ আর ইমন পরিচালিত এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না।
নির্মাতা জানিয়েছেন, সিনেমাটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সিতে। প্রথমে টেলিফিল্ম হিসেবে অর্ধাঙ্গিনীর শুটিং শুরু হয়। নির্মাণ শেষে যুক্তরাষ্ট্রে একটি প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।
সেখানে সিনেমাটির দৈর্ঘ্য ছিল ১ ঘণ্টা ২০ মিনিট। সিনেমাটি প্রথমে টেলিফিল্ম হিসেবে নির্মিত হলেও পরে সম্পাদনার মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দেওয়া হয়।