ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

আমরা যেন বারবার বাধার শিকার না হই : ভাবনা

আমরা যেন বারবার বাধার শিকার না হই : ভাবনা

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ক্যারিয়ারের শুরু থেকেই নিজের স্পষ্টভাষী স্বভাব আর ভিন্নধর্মী জীবনদর্শনের জন্য তিনি আলোচিত। সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে জীবনের রূঢ় সত্য, শৈশবের স্মৃতি এবং ক্যারিয়ারের বর্তমান ব্যস্ততা নিয়ে মনখোলা কথা বলেছেন এই অভিনেত্রী। ভাবনা বলেন, ‘আপনি যখন বড় হতে থাকবেন, আস্তে আস্তে আপনার কাছে জীবনটা পরিষ্কার হতে থাকবে। আর জীবন যখন পরিষ্কার হতে থাকে, তখন মন খারাপ হতে থাকে। ছোটবেলায় সব সত্য মনে হতো, সুন্দর মনে হতো। এখন যা সত্য দেখছি, সেটাও মিথ্যা মনে হয়।’ তার কথায়, ‘পুরান ঢাকায় বাড়িওয়ালা-ভাড়াটিয়া সবাই মিলে বড় বলে মুড়ি মাখিয়ে ইফতার করাটা ছিল উৎসবের মতো। ওটার মধ্যে এক ধরনের আরাম আর মনুষ্যত্ব আছে।’ সামাজিক সচেতনতামূলক ক্যাম্পেইন ‘এক টাকায় আহার’ প্রসঙ্গে ভাবনা নিজের উপস্থিতির কারণ ব্যাখ্যা করেন। তিনি মনে করেন, শিল্পীরা বা পরিচিত মুখগুলো যখন এমন আয়োজনে দাঁড়ায়, তখন সমাজের বিত্তবানরা অনুপ্রাণিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত