
টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রোববার রাতে সামাজিক মাধ্যমে একটি পোস্টে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তিনি। এ সময় সামাজিক মাধ্যমে একটি পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, এ খবর পেয়ে তিনি হতচকিত, মর্মাহত ও শোকাহত। অভিনেতা রাহুল অরুণোদয় গত রোববার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে দিঘার অদূরে তালসারিতে সমুদ্রে ডুবে মাত্র ৪৩ বছর বয়সে মারা যান।