ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

নীতিবাক্য ঝাড়ার সময় খেয়াল রাখুন : পরীমণি

নীতিবাক্য ঝাড়ার সময় খেয়াল রাখুন : পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমণি। রূপালী পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব উপস্থিতি সব সময়ই নজর কাড়ে ভক্তদের। গ্ল্যামার আর অভিনয় দিয়ে যেমন দর্শক মাতিয়ে রাখেন। তেমনি ব্যক্তিগত জীবন আর সোজাসাপ্টা মন্তব্যের কারণে প্রায়ই থাকেন সংবাদ শিরোনামে। এবার যেন সমাজিক যোগাযোগ মাধ্যমে একহাত নিলেন নীতিবাক্য প্রচারকারীদের। এক ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন। যেখানে তিনি সমালোচনা ও নীতিবোধ নিয়ে বেশ কড়া বার্তা দিয়েছেন। পরীমণি তার পোস্টে লিখেছেন, ‘নীতিবাক্য ঝাড়ার সময় খেয়াল রাখুন, নিজের জীবনের সব নীতির নিয়ম নিয়ন্ত্রণে আছে কি না। কনফেস করার পর কাউকে ইঙ্গিতপূর্ণভাবে বলাটাও খুব একটা নীতিবানের কাজ নয়।’ নেটিজেনদের ধারণা, তাকে নিয়ে সাম্প্রতিক সময়ে যারা অপ্রাসঙ্গিক সমালোচনা বা ব্যক্তিগত আক্রমণ করছেন, তাদের উদ্দেশেই এই জবাব দিয়েছেন তিনি। একজন নেটিজেন সেই পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন, ‘নীতির কথা বলা সহজ, কিন্তু সেটা নিজের জীবনে মানা আরেকটা লেভেলের ব্যাপার।’ আরেকজন বলেন, ‘আসলেই ভেবে দেখা উচিত।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত