
চরিত্র জীবন্ত করে তুলতে জুড়ি নেই অভিনেতা এমএনইউ রাজুর। এর আগে একাধিকবার নিজেকে প্রমাণ করেছেন। সদ্য শেষ হওয়া ‘দেনা পাওনা’ ধারাবাহিকে হোসেন রিকশাওয়ালার চরিত্রে রূপদান করে মুগ্ধ করেন দর্শকদের। এবার তাকে দেখা যাচ্ছে ভিক্ষুকের চরিত্রে। সম্প্রতি প্রচারের আসা মিনি সিরিজ ‘চেনা অচেনা’য় এ রূপে দেখা যাচ্ছে রাজুকে। চরিত্রটি করতে গিয়ে বাস্তবে পথচারীদের কাছে ভিক্ষা চেয়েছেন রাজু। রাজু বলেন, ‘চেনা অচেনা’ নামে একটি মিনি সিরিজ শুরু হয়েছে। এখানে আমি ভিক্ষুকের চরিত্রে অভিনয় করছি। এ চরিত্রে প্রস্তাব দিতেই লুফে নিয়েছি। মনে হয়েছে এটা অন্যরকম এবং চ্যালেঞ্জিং। এখানে আমার হাঁটার ধরন দেখেই সবাই অবাক। নেটিজেনরা যদি পাঁচ হাজার কমেন্ট করেন তার চার হাজারই আমাকে নিয়ে।’ তার কথায়, ‘চরিত্রটি করতে গিয়ে কস্টিউম পরে ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে পরিচালকের কাছে দুই মিনিট সময় চেয়ে নেই।