ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পদে ৫৩ হাজার আবেদন

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পদে ৫৩ হাজার আবেদন

দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের ১২ হাজার ৯৫১টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৫৩ হাজার ৬৯টি।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

তিনি জানান, আগামী ১৮ এপ্রিল এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নেওয়ার জন্য এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসম প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে ১১ হাজার ১৫১টির মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠান থেকে ৭ হাজার ৯০৮টি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রতিষ্ঠান থেকে ১১২টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ১৩১টি আবেদন জমা পড়েছে।

চেয়ারম্যান আরও জানান, গত ২৫ মার্চ ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত)’ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো। এই বিজ্ঞপ্তির আলোকেই ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করেছেন। মোট আবেদনকারীর মধ্যে পুরুষ ৪৭ হাজার ৩৫১ জন এবং নারী ৫ হাজার ৭১৮ জন।

পরীক্ষা গ্রহণের পরবর্তী প্রক্রিয়া সক্রিয়ভাবে চলমান রয়েছে। এছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা দূর করতে প্রতিবছর দুটি করে নিয়োগ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান,প্রধান ও সহকারী প্রধান,আবেদন,এনটিআরসিএ,নিয়োগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত