ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

শাড়িতে তানজিন তিশার অনন্য রূপ

শাড়িতে তানজিন তিশার অনন্য রূপ

সংবাদমাধ্যমের পাতায় প্রায়ই শিরোনামে থাকেন ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। কখনও অভিনয়ের প্রশংসা, আবার কখনও ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা কর্মকাণ্ডের জেরে আলোচনায় আসেন এই তারকা। অভিনয়ের পাশাপাশি নিজের ফ্যাশন সেন্স নিয়েও বেশ সচেতন তিনি। সামাজিকমাধ্যমে প্রায়ই নিজেকে মেলে ধরেন ভিন্ন ভিন্ন রূপে ও সাজে। এবারও তার ব্যতিক্রম ঘটল না। গত মঙ্গলবার রাতে ফেসবুকে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন তিনি। যেখানে তিশার সাজ ও আভিজাত্য ভক্তদের নজর কেড়েছে।

ছবিতে তানজিন তিশাকে একটি প্যাস্টেল শেডের কারুকাজ করা শাড়িতে দেখা গেছে। হালকা গোলাপি রঙের এই শাড়ির সঙ্গে ম্যাচিং করে ফুল স্লিভ ব্লাউজ এবং গলায় ভারীচকার তার লুকে এনেছে রাজকীয় আভা। কানের দুল আর খোঁপা করা চুল তার এই বিশেষ সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মেকআপেও ছিল স্নিগ্ধতার ছাপ। গোলাপী আইশ্যাডো ও লিপস্টিকে তাকে বেশ প্রাণবন্ত দেখাচ্ছিল।

ছবির পাশাপাশি তিশার পোজগুলো ছিল বেশ নজরকাড়া। কখনও বসে, আবার কখনও দাঁড়িয়ে মিষ্টি হেসে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। কোনো ছবিতে তার চোখের মায়াবী চাহনি দিতেও দেখা যাচ্ছে।

নিজের এই লুক তিশার কতটা পছন্দ হয়েছে তা বোঝা যায় তার দেওয়া ক্যাপশনেও। লিখেছেন, এই সাজকে ভীষণ ভালোবেসে ফেলেছি। একই ফটোশুটের ছবি আরও একটি পোস্টে শেয়ার করে অভিনেত্রী লেখেন, কথায় নয়, কাজেই পরিচয়। তিশার এই ছবিগুলোতে মুহূর্তেই অসংখ্য লাইক ও কমেন্ট জমা হয়েছে যেখানে ভক্তরা তার সৌন্দর্যের প্রশংসায় মেতেছেন। বেশ কয়েকজনের মন্তব্য এমন, দেখে সুন্দর, অনন্য লাগছে, শাড়িতে মানিয়েছে।

বর্তমানে বিভিন্ন ইভেন্ট ও ফটোশুটে বেশ ব্যস্ত সময় পার করছেন তানজিন তিশা। এর আগে ‘পুতুলের বিয়ে’ নাটকে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। যদিও এই নাটকটি ঘিরে তিশার বিরুদ্ধে একটি বিতর্কও দানা বেঁধেছিল। শুটিং সেটে সহশিল্পী সামিয়া ঐশীকে চড় মারার একটি অভিযোগ ওঠে তার নামে। তবে তিশা ও নাটকটির সংশ্লিষ্ট কলাকুশলীদের দাবি ছিল, এটি কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে নয় বরং চরিত্রের প্রয়োজনেই চড় মারার দৃশ্যধারণ করা হয়েছিল। ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্য অভিনেত্রীর ছিল না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত