ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বিজ্ঞাপনে বাস্তব জীবন নিয়ে হাজির হচ্ছেন অনন্ত-বর্ষা

বিজ্ঞাপনে বাস্তব জীবন নিয়ে হাজির হচ্ছেন অনন্ত-বর্ষা

দীর্ঘদিন পর তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষাকে দেখা যাবে এক ফ্রেমে। হিরু খানের পরিচালনায় নতুন বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তারা দুজন। সম্প্রতি ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে বিজ্ঞাপনচিত্রটির শুটিং হয়েছে। এই বিজ্ঞাপনচিত্রে অনন্ত-বর্ষার রিল লাইফ ও বাস্তব জীবনের গল্প দেখা যাবে। অনন্ত জলিল বলেন, ‘অনেক দিন পর ভালো একটি কাজ করলাম। নির্মাতাসহ সবার আন্তরিকতা ছিল কাজটি ভালো করার। প্রচারে এলে দর্শকেরও ভালো লাগবে।’ বর্ষার ভাষ্য, ‘খুবই ভালো একটি টিমের সঙ্গে কাজ করলাম। কস্টিউম, লাইট, ক্যামেরা, মেকআপ, গেটআপ- সবকিছুতেই বেশ যত্ন নিয়েছেন নির্মাতা। আমাদের লাইফটা দেখা যাবে এখানে।’ নির্মাতা হিরু খান বলেন, ‘আমার ক্লায়েন্ট সেবা হোল্ডিংস লিমিটেডের পরামর্শ ছিল এমন একটি তারকা জুটিকে কাজটিতে মডেল বানানো, যারা ব্যক্তি জীবন এবং শোবিজেও সফল। আমি চেষ্টা করেছি বিজ্ঞাপনটিতে এই জুটিকে নতুন করে উপস্থাপন করতে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত