ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

কাকে ‘ভণ্ড হুজুর’ বললেন মারিয়া মিম

কাকে ‘ভণ্ড হুজুর’ বললেন মারিয়া মিম

ছোট পর্দার পরিচিত অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী ও মডেল মারিয়া মিমের একটি ফেসবুক পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেই পোস্টে নাম উল্লেখ না করে একজনকে ‘ভণ্ড হুজুর’ বলে সম্বোধন করেছেন তিনি। বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে বেশ কৌতূহল। তবে তাদের বড় একটি অংশের ধারণা, মিম তার প্রাক্তন স্বামী সিদ্দিককেই ইঙ্গিত করেছেন। সেই পোস্টে মারিয়া মিম লেখেন, ‘ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে।’ মিমের এই পোস্টের নিচে মন্তব্যের ঘরে নেটিজেনরা বিভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছেন। অনেক মন্তব্যকারী সরাসরি অভিনেতা সিদ্দিকের নাম উল্লেখ করে ‘সাবেক হাজব্যান্ড’ লিখে সম্বোধন করছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত