ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ঈদে আসছে পার্থ-তটিনির ‘অমর প্রেম’

ঈদে আসছে পার্থ-তটিনির ‘অমর প্রেম’

ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনি ও উদীয়মান অভিনেতা পার্থ শেখ প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন। আসছে ঈদুল আজহা উপলক্ষে নির্মিত এক নাটকে আসছেন তারা। নাটকটির নাম ‘অমর প্রেম’। পরিচালনা করেছেন নির্মাতা জাহিদুল ইসলাম সুজন। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি থেকে নির্মিত এই নাটকের গল্প আবর্তিত হয়েছে দুই তরুণ-তরুণীর প্রেম, আবেগ এবং পাওয়া-না পাওয়ার বিচিত্র সমীকরণ নিয়ে। সম্প্রতি সামাজিক মাধ্যমে নাটকটির ফার্স্ট লুক প্রকাশ হওয়ার পর থেকেই দর্শকমহলে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। পরিচালক জাহিদুল ইসলাম সুজন তার ফেসবুক পেজে নাটকের একটি ঝলক শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘অমর প্রেম এক ঝলক। এই ঈদে আসছে সিএমভি থেকে।’ তবে নতুন এই জুটিকে নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। টিজার প্রকাশের পর নেটিজেনদের একাংশ এই নতুন জুটিকে স্বাগত জানালেও, অন্য একটি পক্ষ তটিনির সঙ্গে পার্থ শেখের রসায়ন নিয়ে দ্বিধাবিভক্ত। ফেসবুকে দর্শকদের মন্তব্যে দেখা যায়, অনেকে তটিনির বিপরীতে ইয়াশ রোহান, জোভান কিংবা অপূর্বকে দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত