ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে : ওমর সানী

চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে : ওমর সানী

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। সামাজিক ও চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন অসংগতি নিয়ে মাঝেমধ্যেই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হতে দেখা যায়। তবে এবার তার একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস ঢালিউড পাড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট কিছু ব্যক্তির কর্মকাণ্ডে বিরক্ত হয়ে তাদের ‘মশা’র সঙ্গে তুলনা করেছেন এই অভিনেতা। সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেলে ওমর সানী এক পোস্টে লেখেন, ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে, এদের পরিচয় ফকিন্নি। এই মশা ভনভন করে আর আপনারা প্রচার করেন। এটা কি মানায়?’ সরাসরি কারো নাম উল্লেখ না করলেও ওমর সানীর এই মন্তব্য যে সাম্প্রতিক কিছু বিতর্কিত ঘটনার দিকে ইঙ্গিত করছে, তা বুঝতে বাকি নেই নেটিজেনদের। পোস্টের নিচে মন্তব্যের ঘরে অনেক ভক্ত ও অনুসারী সরাসরি অভিনেতা ও পরিচালক হাসান জাহাঙ্গীরকে নিয়ে চলা সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গ টেনেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত