ঢাকা বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

‘রাগ করলা’ দিয়ে ফেসবুক সয়লাব, রুচির দুর্ভিক্ষ বললেন নিলয়

‘রাগ করলা’ দিয়ে ফেসবুক সয়লাব, রুচির দুর্ভিক্ষ বললেন নিলয়

গত দুই দিন ধরেই দেখা যাচ্ছে ‘রাগ করলা’ সংলাপে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। পোস্টের ক্যাপশন, কমেন্ট বক্স থেকে শুরু করে নানা জায়গায় এই কথাটি ব্যবহার করছে নেটিজেনরা। এই সংলাপটি এখন বাংলাদেশে রীতিমতো ভাইরাল।

বিষয়টি নিয়ে নেটিজেনদের অতিরিক্ত উন্মাদনার এবার সমালোচনা করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ভাইরাল বিষয়বস্তু নিয়ে সাধারণ মানুষের এই অতি-উৎসাহকে ‘রুচির দুর্ভিক্ষ’ বলে উল্লেখ করেন। ফেসবুক পোস্টে কড়া সমালোচনা করে নিলয় লেখেন, ‘রাগ করলা, রাগ করলা বলতে বলতে তাকে ভাইরাল করো, তারপর তাকে দিয়ে শোরুম উদ্বোধন করাও। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইনভাইট করে অ্যাওয়ার্ড দাও। তারপর স্ট্যাটাস দাও, রুচির দুর্ভিক্ষ।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত