ঢাকা বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ফের পেছাল ইয়াশের ‘টক্সিক’ মুক্তির তারিখ

ফের পেছাল ইয়াশের ‘টক্সিক’ মুক্তির তারিখ

আবারও পেছাল কন্নড় সুপারস্টার ইয়াশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর মুক্তির তারিখ। এর আগে মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতির কারণে সিনেমাটির মুক্তি ১৯ মার্চ থেকে পিছিয়ে ৪ জুন নির্ধারণ করা হয়েছিল। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ভারতের স্বাধীনতা দিবসে মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা।

সিনেমাটির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ইয়াশের ‘টক্সিক’ সিনেমার নির্মাতারা বেশ কিছুদিন ধরে বিশ্বব্যাপী মুক্তির কথা ভাবছেন। স্বাধীনতা দিবসে মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়ে সিনেমার টিমের প্রত্যেকেই দারুণ উৎসাহিত। তবে সানি দেওলের ‘বটওয়ারা ১৯৪৭’ এবং ইমরান হাশমির সিনেমার সঙ্গে বক্স অফিসে মুখোমুখি লড়াই হবে বলে জানা গেছে। স্বাধীনতা দিবসের ছুটিতে দর্শকদের হলে টানার জন্য একাধিক সিনেমা একসাথে মুক্তি পেলেও সবার জন্য পর্যাপ্ত সুযোগ থাকবে। এদিকে সিনেমাটির মুক্তি পেছানো নিয়ে মুখ খুলেছেন সুপারস্টার ইয়াশ। ‘ভ্যারাইটি’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘কেজিএফ’ খ্যাত তারকা বলেন, ‘পশ্চিমের দেশগুলোতে সাধারণত সিনেমার কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পরই এর প্রচারণা শুরু হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত