ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

দিন কয়েক ধরেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু টেলর সুইফট ও ট্রাভিস কেলসের জাঁকজমকপূর্ণ বিয়ে। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত এই তারকাখচিত আয়োজন নিয়ে প্রকাশ্যে এসেছে একের পর এক নতুন তথ্য। এবার জানা গেল, বিয়ের অনুষ্ঠান আয়োজনের অনুমতিপত্র (পারমিট) ও সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থার খরচ বাবদ নিউইয়র্ক সিটিকে ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি টাকা পরিশোধ করেছেন বিশ্বখ্যাত এই পপ তারকা।

গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র মামদানিকে প্রশ্ন করা হয়, বিয়ের অনুষ্ঠানে পুলিশ সদস্যদের অতিরিক্ত দায়িত্ব পালনের খরচ টেইলর সুইফট পরিশোধ করবেন কি না। জবাবে জানান, অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় পারমিট এবং সংশ্লিষ্ট ব্যবস্থাপনার খরচ হিসেবে ১ লাখ ৬০ হাজার ডলারের বেশি অর্থ আগেই পরিশোধ করেছেন এই পপ তারকা।

মেয়র বলেন, টেইলর সুইফট এরইমধ্যে পারমিটের জন্য নির্ধারিত খরচ পরিশোধ করেছেন। ওই অনুষ্ঠানের জন্য এবং সেটিকে ঘিরে প্রয়োজনীয় সাড়াদানের ব্যয় মিলিয়ে এর পরিমাণ ছিল ১ লাখ ৬০ হাজার ডলারেরও বেশি। চলতি মাসে ম্যানহাটনে দুই দিনব্যাপী আয়োজিত টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসের বিয়ের অনুষ্ঠান ঘিরে শত শত তারকার উপস্থিতি দেখা যায়। অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয় এবং ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশের বেশ কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

বিয়ের মোট ব্যয় আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ফোর্বস সাময়িকীর এক প্রতিবেদনে অনুষ্ঠানের মোট ব্যয় ২ কোটি মার্কিন ডলারের বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া বিয়ের আগে বিভিন্ন দাতব্য সংস্থায় ২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছেন টেলর সুইফট ও ট্রাভিস কেলসে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত