
সময় যেন তার জন্য একটু ধীরগতিতেই চলে। দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় সমানভাবে মুগ্ধতা ছড়িয়ে চলেছেন তিনি। বয়স বাড়লেও সৌন্দর্য, ব্যক্তিত্ব আর তারুণ্যদীপ্ত উপস্থিতিতে আজও দর্শকদের বিস্মিত করেন ঢালিউডের চিরসবুজ ও লাস্যময়ী অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। সামাজিক মাধ্যমে তার নতুন ছবি প্রকাশ পেলেই ভক্তদের একটাই কথা- ‘পূর্ণিমার বয়স যেন বাড়েই না!’
গতকাল শনিবার ছিল এই জনপ্রিয় অভিনেত্রীর জন্মদিন। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন তিনি। সেই হিসেবে আজ ৪৫ বছরে পা রাখলেন (৪৪ বছর পূর্ণ করলেন) পূর্ণিমা। মাত্র ১৫ বছর বয়সেই চলচ্চিত্রে পথচলা শুরু হয় তার।