
ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে গাজায় ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি চালিত প্রাণঘাতী ব্যবস্থার প্রয়োগ নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র 'নাজা'। প্রিমিয়ারে প্রদর্শনী শেষে সিনেমাটির প্রশংসায় উপস্থিত দর্শক ও বিচারকেরা একটানা ২৫ মিনিট দাঁড়িয়ে করতালি দেন। ৮০ মিনিট দৈর্ঘ্যের এ প্রামাণ্যচিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন ইসরায়েলি নির্মাতা জুভাল আব্রাহাম ও রাচেল সজোর। দীর্ঘ প্রায় তিন বছরের অনুসন্ধানের ওপর ভিত্তি করে এটি নির্মাণ করা হয়েছে। এতে ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা বাহিনীর সাবেক ও কর্মরত সদস্যদের গোপন সাক্ষাৎকার তুলে ধরা হয়েছে।