ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

দেড় যুগ পর টিএসসিতে গান শোনাবেন পথিক নবী

দেড় যুগ পর টিএসসিতে গান শোনাবেন পথিক নবী

একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ ছিল জনপ্রিয় সংগীতশিল্পী পথিক নবীর নিত্য বিচরণকেন্দ্র। টিএসসিতে বসে খোলা গলায় গান ধরতেন। সে সুরে মুগ্ধ হতো সব শ্রেণির মানুষ। এবার দেড় যুগ পর সেই টিসসিতে গান শোনাতে যাচ্ছেন গায়ক। সামাজিক মাধ্যমে খবরটি নিজেই দিয়েছেন। আগামী ১৮ সেপ্টেম্বর কেএসডব্লিওএডি সিলভার জুবিলির অনুষ্ঠানে গান শোনাবেন পথিক নবী। নিজের ফেসবুকে কনসার্টের একটি পোস্টার প্রকাশ করেছেন গায়ক। সঙ্গে লিখেছেন, প্রায় এক-দেড় যুগ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গান শোনাতে যাব। এরপর স্বভাব সুলভ ভঙ্গীতে গায়ক লেখেন, জানি না নতুন প্রজন্ম আমাকে ও আমার গান কীভাবে নেবে! তবে অন্তরে নতুন ও পুরান সকলের প্রতি একই অনুভব, একই ভালোবাসা। সেই যেমনটা তখন ছিল।

কনসার্টের পাশাপাশি নিয়মিত মৌলিক গান প্রকাশ করছেন পথিক নবী। সম্প্রতি এসেছে তার নতুন গান 'ও পাখি'। কণ্ঠের পাশাপাশি কথা-সুর গায়কের নিজের। সংগীতায়োজন করেছেন কেজিএম রাহাত। লায়োনিক মিউজিক ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গানটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত