ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

নতুন নতুন শব্দে বিভ্রান্ত ঐশ্বরিয়া লক্ষ্মী

নতুন নতুন শব্দে বিভ্রান্ত ঐশ্বরিয়া লক্ষ্মী

ডেটিং অ্যাপে মানুষের সংখ্যা বেড়েছে, বেড়েছে সম্পর্কের ধরন ও সংজ্ঞাও। তবে এত বিকল্পের ভিড়ে ভালোবাসার মানুষ খুঁজে পাওয়া বরং কঠিন হয়ে উঠেছে বলে মনে করেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া লক্ষ্মী। তার মতে, এখন এত বেশি সুযোগ ও বিকল্প সামনে যে, সঠিক মানুষটিকে বেছে নেওয়াই বিভ্রান্তিকর হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি 'ইন্ডিয়া টুডে'র সঙ্গে এক সাক্ষাৎকারে প্রেম, ডেটিং অ্যাপ ও আধুনিক সম্পর্কের নানা দিক নিয়ে কথা বলেছেন ঐশ্বরিয়া।

আধুনিক সময়ের ডেটিংকে ঘিরে নির্মিত নেটফ্লিক্সের সিরিজ 'হ্যাশট্যাগ লাভ'-এ অর্জুন দাসের সঙ্গে অভিনয় করেছেন তিনি।

ডেটিং অ্যাপে এত বেশি বিকল্প থাকার কারণে প্রেম খোঁজা কঠিন হয়ে গেছে কি না- এমন প্রশ্নের জবাবে ঐশ্বরিয়া বলেন, তিনি বিষয়টি সত্যিই এমন মনে করেন।

তার ভাষায়, এত বিকল্পের কারণে মানুষ অনেক সময় কোন পথে এগোবে, সেটাই বুঝে উঠতে পারে না। শেষ পর্যন্ত খোঁজটা একজন নির্দিষ্ট মানুষের জন্যই থাকে, যাকে নিজের মানুষ মনে হবে। কিন্তু সেই মানুষটিকে খুঁজে পাওয়ার প্রক্রিয়াটি আগের তুলনায় এখন অনেক বেশি বিভ্রান্তিকর।

আধুনিক সম্পর্কের সঙ্গে যুক্ত নতুন নতুন শব্দ নিয়েও মজা করেছেন এ অভিনেত্রী। 'সিচুয়েশনশিপ', 'ন্যানোশিপ' কিংবা 'বিঞ্জিং'-এর মতো শব্দ নিয়ে নিজের বিভ্রান্তির কথা জানান তিনি। ঐশ্বরিয়া বলেন, 'বিঞ্জিং' শব্দটি তিনি আগে শুধু নেটফ্লিক্সে একের পর এক কিছু দেখার ক্ষেত্রেই শুনেছেন। কিন্তু এখন জানতে পারছেন, সম্পর্কের ক্ষেত্রেও নাকি এর ব্যবহার রয়েছে।

তবে এত পরিবর্তনের পরও মানুষের চাওয়া যে বদলায়নি, সেটিও মনে করেন ঐশ্বরিয়া। তার মতে, মানুষ এখনও সেই একজনকেই খুঁজছে, যার সঙ্গে নিজের জীবন ভাগ করে নেওয়া যায়। কিন্তু বর্তমান সময়ে সেই মানুষকে খুঁজে পাওয়ার পথটাই যেন আরও জটিল হয়ে উঠেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত