ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

শ্রেয়া আসছেন ওটিটি প্ল্যাটফর্মে

শ্রেয়া আসছেন ওটিটি প্ল্যাটফর্মে

চলতি সময়ের সম্ভাবনাময় অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়া। ছোট পর্দায় নিজের অভিনয় দক্ষতার জানান দিয়ে এরইমধ্যে দর্শকের মাঝে নিজের একটি অবস্থান তৈরি করেছেন তিনি। তবে এবার আর নাটক বা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নয়, সম্পূর্ণ নতুন এক রূপে ও নতুন মাধ্যমে হাজির হতে যাচ্ছেন এ অভিনয়শিল্পী। প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হতে যাচ্ছে তার।

সাইকোলজিক্যাল মিথোলজিক্যাল থ্রিলার 'প্রাণভোমরা'য় তাকে দেখা যাবে। এতে শ্রেয়সীর সহশিল্পী হিসেবে আছেন ছোট পর্দায় জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় ওয়েব সিরিজটি নির্মিত হয়েছে আইস্ক্রিন অরিজিনাল হিসেবে। এরই মধ্যে ওয়েব সিরিজটির কাজ শেষ করেছেন শ্রেয়সী।

প্রাচীন বাংলার রূপকথায় বহুল পরিচিত 'প্রাণভোমরা'র মিথকে আধুনিক ভালোবাসা, আবেগ ও রহস্যের সঙ্গে মিলিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি। আর এই প্রথম ওটিটি প্রজেক্টের জন্যই নিজেকে একেবারে ভেঙে চুরে নতুনভাবে গড়েছেন শ্রেয়সী। চরিত্রের প্রয়োজনে ঝরিয়েছেন শরীরের অতিরিক্ত মেদ, কঠোর ডায়েট ও শরীরচর্চার মাধ্যমে কমিয়েছেন প্রায় ১০ কেজি ওজন।

অভিনয়ের প্রতি নিজের সততা ও পেশাদারিত্বের প্রমাণ দিতেই শ্রেয়া এ মেদহীন ও ছিপছিপে গড়ন তৈরি করেছেন। ওটিটির এ বিশেষ প্রজেক্টে তার চরিত্রটির দাবিই ছিল এমন একটি শারীরিক পরিবর্তন। ওজন কমানোর এ পুরো জার্নিটি মোটেও সহজ ছিল না বলে জানিয়েছেন তিনি। নিজের এ ওটিটি ডেবিউ নিয়ে দারুণ উচ্ছ্বসিত ও আশাবাদী শ্রেয়সী শ্রেয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত