ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

'কিং'-এর গানের বিরুদ্ধে অভিযোগ

'আমি শুনেছি সেদিন তুমি'র সুর চুরি

'আমি শুনেছি সেদিন তুমি'র সুর চুরি

ভক্তরা লুফে নিলেও সমালোচকদের কাছে কোণঠাসা শাহরুখ খানের 'কিং' সিনেমার সদ্য প্রকাশিত গান 'তু মিল যায়ে'কে। এবার পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়িকা মৌসুমী ভৌমিকের কালজয়ী গান 'আমি শুনেছি সেদিন তুমি'র সুর চুরির অভিযোগ উঠেছে গানটির বিরুদ্ধে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগটি তুলেছেন মৌসুমীর এক ভক্ত। সামাজিক মাধ্যমে সুর চুরির অভিযোগ একটি পোস্টও দিয়েছেন তিনি। ট্যাগ করেছেন গায়িকাকে। এর আগে সৃষ্টিকর্ম চুরি ইস্যুতে একাধিকবার কাদা ছোড়াছুঁড়ির ঘটনা ঘটলেও মৌসুমী হেঁটেছেন অন্য পথে। শুরুতেই জানিয়েছেন কিং-এর গানটিতে তিনি নিজের সুরের ছায়া দেখতে পাননি। লিখেছেন, 'তুমি আমাকে জানাতে চেয়েছ বলেই নিশ্চয় ট্যাগ করেছ। আমি এ গান আগে শুনিনি, তুমি বললে বলে শুনলাম। কিন্তু আমার তোমার মতন মনে হয়নি। দেখো, আমরা ঘুরে ফিরে সকলেই একই স্বর নিয়ে খেলা করি, একই স্বরের পারমিউটেশন কম্বিনেশন। এ গানে আমার গানের ছায়া— আমার কিন্তু তেমন মনে হয়নি। নিজের বিখ্যাত সৃষ্টি নিয়ে বিনয়ের দৃষ্টান্ত দেখিয়েছেন গায়িকা। বাঙালি লোকসংগীত ও পাঁচালীর সুরের ধারার সঙ্গে নিজ গানের সংযোগও তুলে ধরেছেন। লিখেছেন, তাছাড়া, আমি এমন কোনো অমোঘ সৃষ্টি করিনি; এতই আনকোরা কোনো মিউজিক্যাল ফ্রেজ, আগে কেউ কোনোদিন এমনটা করেনি— এমন না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত