
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই আগামী ১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। গতকাল রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা জাতীয় সংসদের অধিবেশন কবে আহ্বান করা যায়, সে বিষয়ে আলোচনা করেছি। নির্ধারণ হয়েছে যে, রাষ্ট্রপতি অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন জারি করবেন, তা অধিবেশন শুরুর কমপক্ষে ১৫ দিন আগে জারি করতে হয়। এ সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি সেটি অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করবেন। সেটি নির্ধারণ হয়েছে ১২ মার্চ।
সংসদ অধিবেশন আহ্বান করা হবে। তিনি বলেন, সেই সংসদ অধিবেশনে কী কী কর্মসূচি থাকবে, কার্যসূচি (অর্ডার অব দ্য ডে) সে বিষয়ে আলোচনা হয়েছে। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে প্রণীত অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে। প্রথামাফিক রাষ্ট্রপতির ভাষণও থাকবে। অন্যান্য বিষয় সংসদের নিয়মিত আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।
নতুন রাষ্ট্রপতি ও স্পিকার নির্বাচন বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, না, সে বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে স্পিকার নির্বাচন পরে হবে।
গতকাল মোহাম্মদপুরের আদাবরে একটি অফিসে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা সম্পর্কে কী পদক্ষেপ নেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের একটি সংবাদ আমাদের কাছেও এসেছে। আমি বিষয়টি খোঁজ নিতে বলেছি এবং তদন্ত করে আমাদের কাছে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছি। যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে আমরা এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেব।
পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আসতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু পরিবর্তন আসবে। তবে একটু সময় দিতে হবে।
পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে- স্বরাষ্ট্রমন্ত্রী : চাঁদা দাবিকে কেন্দ্র করে রাজধানীর একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছি। এসব বিষয়ে কঠোর ব্যবস্থা নেবো। এ সময়, পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে বলে জানান তিনি। গতকাল রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাজধানীর আদাবরে এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, একটা অফিসে ঢুকে, এ বিষয়ে কী বলবেন- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এরকম একটা সংবাদ আমার কানেও এসেছে। আমি এটা খোঁজ নিতে বলেছি, তদন্ত করে রিপোর্ট সাবমিট করতে বলেছি। যদি সেরকম কিছু হয়, আমরা এ সমস্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেব।’
পুলিশের টপ লেভেলে বড় পরিবর্তন আসতে পারে এমনটা শোনা যাচ্ছে, সেটা কি শিগগিরই আসবে নাকি আরও দেরি হবে- এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘না, কিছু পরিবর্তন তো আসবেই’।
এ সময়, সংসদ কবে বসতে পারে, সে বিষয়ে আজ আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্রপতির সংসদ অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন, সেটা যেদিন সেশন হবে, তার কমপক্ষে ১৫ দিন আগে প্রজ্ঞাপন করতে হয়। এই সামারিটা জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন। সেইমতে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে, মার্চের ১২ তারিখে সংসদ অধিবেশন আহ্বান করা হবে। সেই অধিবেশনে কী কী কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অব দ্য ডে- সে বিষয়ে আলোচনা হয়েছে।
যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে। শোক প্রস্তাব হবে প্রথা মাফিক এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। আর অন্যান্য যে সমস্ত বিষয় থাকবে সেগুলো পার্লামেন্টের রেগুলার যেগুলো জব, সেগুলো- বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কি কোনো আলোচনা হয়েছে? জানতে চাইলে তিনি বলেন, না- সে বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি। স্পিকার, ডেপুটি স্পিকারও পরে চূড়ান্ত করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।