ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

‘শিক্ষকদের বিপুল টাকা আত্মসাৎ করেছে বিগত সরকার’

‘শিক্ষকদের বিপুল টাকা আত্মসাৎ করেছে বিগত সরকার’

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বিগত সরকার। আমি এসেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। তবে এই অর্থ ছাড় পেতে আগামী বাজেট পর্যন্ত অপেক্ষা করতে হবে। গতকাল সোমবার বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কাঠামোগত যে পরিবর্তনগুলো জরুরি ছিল, সেগুলো আমি এরইমধ্যে করেছি। আগের সরকারের সময় কিছু ব্যাংকে অনিয়ম হয়েছে- যেগুলো এখন প্রায় দেউলিয়া অবস্থায়। ওই ব্যাংকগুলোতে সরকারি অর্থ ঢেলে তা আত্মসাৎ করা হয়েছে। এমনকি সেখানে যে শিক্ষক প্রতিনিধি দিয়েছিলাম, তাদেরও সংশ্লিষ্টতা রয়েছে।

এহছানুল হক মিলন বলেন, ২০০১ সালে শিক্ষকদের স্বার্থ দেখার জন্য সেলিম ভুঁইয়া ও শরিফুল ইসলামকে প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছিলাম। কিন্তু এখন তাদের কাউকেই পাওয়া যাচ্ছে না। শিক্ষকরাও ওই সরকারের কর্মকর্তাদের সঙ্গে আঁতাত করে টাকাগুলো আত্মসাৎ করেছে। তিনি বলেন, বিগত দিনে বিএনপি সরকার এনটিআরসি গঠন করেছিল। কিন্তু বিগত সরকার এটিকে দুর্নীতির আখড়া করে রেখেছিল।

বর্তমানে এনটিআরসির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ করার পরিকল্পনা হাতে নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, জিডিপির ১ দশমিক ৮০ শতাংশ থেকে বাড়িয়ে পাঁচ শতাংশ দেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য। সরকার চিন্তা করছে কীভাবে শিক্ষার মানোন্নয়ন করা যায়। শিক্ষার মান উন্নত করতে পারলে সব সমস্যার সমাধান করা সম্ভব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত