ঢাকা সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

নবনির্বাচিত দুই সংসদ সদস্য শপথ নিলেন

নবনির্বাচিত দুই সংসদ সদস্য শপথ নিলেন

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ রোববার তিনি এ শপথ পড়ান।

শপথ নেওয়া দুই সংসদ সদস্য হলেন বগুড়া-৬ আসনের (সদর) রেজাউল করিম (বাদশা) ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের মাহমুদুল হক (রুবেল)। তাঁরা দুজনই বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য।

গতকাল বৃহস্পতিবার বগুড়া-৬ আসন উপনির্বাচন অনুষ্ঠিত হয়। একই দিন শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন হয়। বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিমে কাছে পরাজিত হন জামায়াতের প্রার্থী আবিদুর রহমান ( সোহেল)।

অন্যদিকে শেরপুর-৩ আসনের নির্বাচনে বিএনপির প্রার্থী মাহমুদুল হকের কাছে পরাজিত হন জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসনে বিজয়ী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন। এ কারণে এই আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে এই আসনে নির্বাচন স্থগিত করা হয়েছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত