ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

আজ স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন শামা ওবায়েদ

আজ স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন শামা ওবায়েদ

অর্থনৈতিক অংশীদারিত্ব আরও গভীর এবং সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ সোমবার স্পেন ও যুক্তরাজ্যের উদ্দেশ্যে সরকারি সফরে যাচ্ছেন।

আজ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নির্ধারিত এ সফরে তিনি বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের সাথে বৈঠক করবেন বলে গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সফরের শুরুতে তিনি স্পেনের সেভিলে যাবেন। সেখানে আজ তৃতীয় 'স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬'র উদ্বোধন করবেন তিনি।

স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই) আয়োজিত এ এক্সপোর প্রতিপাদ্য 'শক্তিশালী অংশীদারিত্ব, অভিন্ন সমৃদ্ধি'। এ আয়োজনের লক্ষ্য হলো বাংলাদেশের রফতানিকারকদের সাথে স্পেনের উৎপাদনকারী, আমদানিকারক ও বিনিয়োগকারীদের সংযোগ স্থাপন করা এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন অংশীদারিত্বের সুযোগ সৃষ্টি করা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত