ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সংরক্ষিত আসন

বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৪১৭ নারী

বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৪১৭ নারী

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য গত ১২ দিনে বিএনপিসহ তিনটি রাজনৈতিক দলের সমর্থন পেতে নির্বাচন কমিশন (ইসি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৩১ জন। আর মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনজন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। গতকাল রোববার বিকেলে এই সংরক্ষিত আসনের নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসির উপসচিব মনির হোসেন এ তথ্য জানান। ইসির তথ্য বলছে, মনোনয়নপত্র নেওয়া ৪৩১ জনের মধ্যে বিএনপির ৪১৭টি, জামায়াতের ১৩টি ও বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে একটি মনোনয়নপত্র নেওয়া হয়েছে। তিনি বলেন, ইসিতে মনোনয়নপত্র জমা দেওয়ার আর দুদিন বাকি। ৪৩১ জন মনোনয়নপত্র তুললেও মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনজন। তারা হলেন- সানজিদা ইসলাম তুলি, নিলুফার ইয়াসমিন মনি ও আশরাফুন নাহার। তারা তিনজনই বিএনপির হয়ে মনোনয়ন জমা দিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত