ঢাকা রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে দুই মহল্লাবাসীর সংঘর্ষে আহত ৩৫

সিরাজগঞ্জে দুই মহল্লাবাসীর সংঘর্ষে আহত ৩৫

সিরাজগঞ্জ পৌর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই মহল্লাবাসীর মধ্যে দিনরাত ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় মহল্লার নারীসহ কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৫ জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) দিনভর দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সদর থানার ওসি রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, পৌর এলাকার মাছুমপুর কারিগরপাড়া ও সয়াধানগড়া মহল্লাবাসীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলে আসছিল। এরই জের ধরে শনিবার রাত থেকে রোববার দিনভর দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষকারীরা লাইট ও দেশীয় অস্ত্রসহ সংঘর্ষ ও ভাঙচুরে জড়িয়ে পড়ে। এমনকি সংঘর্ষকারীরা মাইকিং করেও গুলগুলা মোড় ও ভেজাল মোড় এলাকায় এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাপক টিয়ারগ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৩ জনকে আটক করে। পরদিন সকাল থেকেই ফের উভয় মহল্লাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে।

ঘটনাস্থল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

সিরাজগঞ্জ,মহল্লাবাসী,সংঘর্ষ,আহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত