ঢাকা রোববার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

রাজধানীতে আরও এক শিশু ধর্ষণের শিকার বৃদ্ধ গ্রেপ্তার

রাজধানীতে আরও এক শিশু ধর্ষণের শিকার বৃদ্ধ গ্রেপ্তার

দেশে শিশু ধর্ষণের ঘটনার রেশ যেন কাটছেই না। ঢাকা ও চট্টগ্রামের আলোচিত শিশু ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও রাজধানীতে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। কলাবাগান থানা এলাকায় আট বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে দাবি করছে ভুক্তভোগীর পরিবারের। গত শুক্রবার রাতে কলাবাগান থানাধীন সেন্ট্রাল রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার আনুমানিক বয়স ৬০ বছর।

এসব তথ্য নিশ্চিত করেছেন কলাবাগান থানার ওসি ফজলে আশিক। তিনি বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী শিশুটির পাশের বাসার বাসিন্দা। রাতে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাসায় নিয়ে ওই ব্যক্তি ধর্ষণ করে। পরে শিশুটির পরিবার বিষয়টি জানতে পেরে থানায় মামলা করে। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত