ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান

বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণাল?য়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের স?ঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক?রে? এ কৃতজ্ঞতা প্রকাশ ক?রেন রাষ্ট্রদূত। পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশের গভীর শোক পুনর্ব্যক্ত করেছেন এবং এই কঠিন সময়ে ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সংহতির ওপর জোর দেন। তিনি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে সংলাপ ও কূটনীতির গুরুত্ব তুলে ধরেন। খ?লিলুর রহমান ব?লেন, আঞ্চলিক শান্তি এই অঞ্চল এবং এর বাইরের সমৃদ্ধি ও উন্নয়নের জন্য অপরিহার্য। উভয় পক্ষ দুই দে?শের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত