ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

‘জুলাই শহিদ’ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

‘জুলাই শহিদ’ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

ক্যান্সারে আক্রান্ত সন্তান মাহমুদুল্লাহ বিন জিসানকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই অভ্যুত্থানে ‘শহিদ’ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা। এ সময় প্রধানমন্ত্রী জিসানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। জিসানের মা তার সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। পরে জিসানের মাকে চাকরির আশ্বাস দেন প্রধানমন্ত্রী। ফাতেমা তুজ জোহরা ও জিসান গতকাল মঙ্গলবার দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা বলেন, ‘২০২৪ সালের ৫ অগাস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে শহিদ হন ফাতেমার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এর ঠিক দুই সপ্তাহ পর জানতে পারেন, তার ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান ক্যান্সারে আক্রান্ত।

‘এর সাত মাস পর স্বামীকেও হারান তিনি। স্বামী-সন্তান হারিয়ে একেবারে অসহায় হয়ে পড়েন ফাতেমা। এ সময় ক্যান্সারে আক্রান্ত সন্তানের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়ান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।’

সুজাউদ্দৌলা বলেন, ‘তখন থেকেই ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্ববায়ক আতিকুর রহমানের তত্ত্বাবধানে জিসানের চিকিৎসার সব কিছু হয়েছে। এখনও জিসানের চিকিৎসার যাবতীয় ব্যবস্থাপনা সংগঠনটির মাধ্যমে চলছে।’ ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুনও

সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত