ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

হামের উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু, শনাক্ত ৭৪

ডেঙ্গুতে মৃত্যু ১, ভর্তি রোগী ১০ হাজার ছাড়াল
হামের উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু, শনাক্ত ৭৪

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে; আর রোগটি শনাক্ত হয়েছে ৭৪ জনের শরীরে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ জনের। হামের উপসর্গ নিয়ে ৬৮৯ জন প্রাণ হারিয়েছেন।

গতকাল রোববার অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মোট ৬৯৯ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৬৪৯ জন। এছাড়া ৭৪ জন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৯ হাজার ২৪৯ জন; যার মধ্যে ৯৫ হাজার ৫২৯ জন হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত চার মাসে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৯৯ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগে মারা গেছে ৯৭ জন। এছাড়া রাজশাহীতে ৮৯, চট্টগ্রামে ৫৫, বরিশালে ৪৩, ময়মনসিংহে ৬৬, খুলনায় ৩১ ও রংপুর বিভাগে ৯ জন মারা গেছেন।

বর্তমানে হাম ও উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ভর্তি ২৩২ জন, রাজশাহীতে ২১, সিলেটে ৬৬, চট্টগ্রামে ১৪৪, বরিশালে ১১৫, ময়মনসিংহে ২২, খুলনায় ৩৮, রংপুরে ১১ জন।

ডেঙ্গুতে মৃত্যু ১, ভর্তি রোগী ১০ হাজার ছাড়াল : দেশে গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এ সময়ে এইডিস মশাবাহিত এই রোগ নিয়ে ২৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে চলতি বছর ১০ হাজার ১২ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এইডিস মশাবাহিত এ রোগে চলতি বছর ৩৩ জনের মৃত্যু হল। যার মধ্যে জুলাই মাসেই ১৫ জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোববার বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪২ জন।

এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ৭৭ জন। ৩৫ জন ভর্তি হন দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোতে। দুই সিটি কর্পোরেশনের বাইরে আরো আরও ২১ জন ভর্তি হয়েছেন।

দেশের বিভাগগুলোর মধ্যে বরিশালে ১০ জন, চট্টগ্রামে ৩৮ জন, খুলনায় ৪০ জন ও ময়মনসিংহে ২১ জন হাসপাতালে রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়ে ২৪১ জন হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ১০ হাজার ১২ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন। এর মধ্যে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ হাজার ৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত