ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

শাহজালালে ফলের ক্যারেটে মিলল ১৬ কেজি স্বর্র্ণ

শাহজালালে ফলের ক্যারেটে মিলল ১৬ কেজি স্বর্র্ণ

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের ক্যারেটের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা অন্তত ১৬টি স্বর্ণের বার জব্দ করেছে ডিজিএফআই ও ঢাকা কাস্টমস হাউজ। গতকাল রোববার জব্দ করা এসব বারের প্রতিটির ওজন ১ কেজি; সব মিলিয়ে প্রায় ১৬ কেজি।

অতিরিক্ত কমিশনার মুহাম্মদ কামরুল হাসান বলেন, হংকং থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে আনা ফলের চালানের আড়ালে এ স্বর্র্র্ণ চোরাচালানের চেষ্টা করা হয়েছিল। পরে, অভিযান চালিয়ে এসব স্বর্ণের চালান জব্দ করা হয়।

কাস্টমসের একজন কর্মকর্তা বলেছেন, সংশ্লিষ্ট নথি অনুযায়ী, চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান ফুড লিঙ্ক এবং এর এয়ারওয়ে বিল নম্বর ১৬০১২৭৪০০৯২। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া স্বর্ণের প্রকৃত মালিক, চালানের উৎস এবং এর সঙ্গে জড়িত চোরাচালান চক্র সম্পর্কে তদন্ত চলছে বলেও জানিয়েছেন অতিরিক্ত কমিশনার মুহাম্মদ কামরুল হাসান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত