ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বিচার বিভাগের প্রধান সংকট মানবিক বিচারকের অভাব : আইনমন্ত্রী

বিচার বিভাগের প্রধান সংকট মানবিক বিচারকের অভাব : আইনমন্ত্রী

দেশের বিচার বিভাগের সবচেয়ে প্রধান সংকট মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের অভাব বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সৃষ্টিকর্তার পরে সেখানে গেলে মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই। গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে মুস্তফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্ত্রী বলেন, ‘উনি ডিসেম্বরে আসবেন। আমিও বিশ্বাস করতে চাই তিনি দেশে ফিরুক। উনি (শেখ হাসিনা) ডিসেম্বরে এসে কারাগারে যাক। দেশে ফিরে আইনের পথ ধরে হাটুক। আমরা একটা কথা বারবার বলি, অনেক ক্ষমতা মানুষের। কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে। তিনি দেশের বিচার ব্যবস্থা নিয়ে বলেন, ‘আপনার কাছে সমস্যা এক রকম আর আমার কাছে সমস্যা আরেক রকম । অনেকেই বলবেন, দুর্নীতিতে ছেয়ে গেছে, আবার অনেকেই বলবেন, টাউট-বাটপারে ছুঁয়ে গেছে। অনেকেই বলবেন, স্ট্রাকচার নাই।

আর আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে প্রধান সংকট হলো, মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের। আমি যদি বিচারকের পেশা বেছে নিই তাহলে আমাকে ধরে নিতে হবে আমি সমাজের আর দশটা চাকরির মতো এ এই চাকরি করতে আসিনি।

সৃষ্টিকর্তার পরে সেখানে গেলে মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই। সেই ধারণা নিয়ে যেদিন বিচারকরা ওই চেয়ারে বসবেন, আমি বিশ্বাস করি সেইদিন একটি স্বচ্ছ, স্বাধীন, নিরপেক্ষ এবং ন্যায়বিচার পূর্ণ বিচার ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন- ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহম্মদ আশিস বিন্ হাছানসহ অন্যান্যরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত