ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার  আসাদ আলম সিয়াম

ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। গতকাল মঙ্গলবার তার এই নিয়োগে আনুষ্ঠানিকভাবে সম্মতি (অ্যাগ্রিমেন্ট) দিয়েছে ভারত সরকার। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়, আসাদ আলম সিয়াম নয়াদিল্লিতে বাংলাদেশের বর্তমান হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন। রিয়াজ হামিদুল্লাহকে জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়ার প্রস্তুতি চলছে। আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে নতুন দায়িত্ব গ্রহণ করতে পারেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে বরাতে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী পরবর্তী পররাষ্ট্রসচিব হতে যাচ্ছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নির্বাচনে তার ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এই পদ নিয়োগ দেওয়া হচ্ছে।

এদিকে আসাদ আলম সিয়ামের নিয়োগ নিয়ে ভারতের আনুষ্ঠানিক সম্মতির বিষয়টি নিয়ে ব্যাপক অনিশ্চিয়তা তৈরি হয়েছিল। গত সপ্তাহে আরেক ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানায়, ঢাকার পক্ষ থেকে আসাদ আলম সিয়ামকে নয়াদিল্লিতে পাঠানোর জন্য ভারতের কাছে 'অ্যাগ্রেমা' বা আনুষ্ঠানিক সম্মতি চাওয়া হলেও এক মাসেরও বেশি সময় পর্যন্ত দিল্লির অনুমোদন পাওয়া যায়নি। কূটনৈতিক প্রথা অনুযায়ী, কোনো দেশের রাষ্ট্রদূত বা হাইকমিশনার নিয়োগের আগে সংশ্লিষ্ট দেশের সম্মতি প্রয়োজন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত