ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

পর্যটকশূন্য সেন্টমার্টিনে ভেসে আসছে টন টন 'বিদেশি বর্জ্য'

পর্যটকশূন্য সেন্টমার্টিনে ভেসে আসছে টন টন 'বিদেশি বর্জ্য'

পর্যটন মৌসুম শুরুর আগেই বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের সৈকতে ভেসে আসছে বিপুল প্লাস্টিক বর্জ্য। ছেঁড়া দ্বীপসহ উপকূলের বিভিন্ন এলাকায় পড়ে থাকা এসব বোতল, প্যাকেট ও অন্যান্য বর্জ্যের অনেকগুলোর গায়ে মিলেছে মিয়ানমার ও থাইল্যান্ডের প্রতিষ্ঠানের লোগো ও বিদেশি ভাষার লেখা। সমুদ্রস্রোত ও বাতাসে ভেসেই এসব বর্জ্য প্রতিবেশী দেশগুলোর উপকূল থেকে সেন্টমার্টিনে এসে জমা হচ্ছে বলে ধারণা করছেন পরিবেশবিদ ও স্থানীয়রা। এমন অবস্থায় দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি আন্তঃসীমান্ত সামুদ্রিক দূষণ মোকাবিলাও জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন তারা। গত রোববার সেন্টমার্টিনের সর্বদক্ষিণের অংশ ছেঁড়া দ্বীপের সৈকতজুড়ে বিপুল প্লাস্টিকের বোতল, পলিথিন ও অন্যান্য বর্জ্য পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পর্যটন মৌসুম এখনো শুরু না হলেও সৈকতে এতো বিপুল বর্জ্য জমে থাকায় বিস্ময় প্রকাশ করেছেন তারা।

সৈকতে পড়ে থাকা বোতল ও প্যাকেটগুলো পরীক্ষা করে দেখা যায়, অনেকগুলোর গায়ে বাংলাদেশের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম, লোগো ও বিদেশি ভাষায় লেখা রয়েছে। কয়েকটি বোতলের লেবেলে মিয়ানমার ও থাইল্যান্ডের প্রতিষ্ঠানের পরিচয়ও দেখা গেছে। স্থানীয়দের ধারণা, বর্ষাকালে প্রবল সামুদ্রিক স্রোত ও দক্ষিণা বাতাসের কারণে এসব বর্জ্য মিয়ানমার বা থাইল্যান্ডের উপকূল থেকে ভেসে সেন্টমার্টিনে এসে জমা হতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত