ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার

পেশাজীবী সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের আহ্বান

পেশাজীবী সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের আহ্বান

মানসম্মত আর্থিক প্রতিবেদন, সুশাসন, স্বচ্ছতা, ঝুঁকি ব্যবস্থাপনা ও পেশাগত জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী ও নিয়ন্ত্রক সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনের আইসিএবি মিলনায়তনে 'বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি: নিরীক্ষা, প্রতিবেদন প্রণয়ন, সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনায় পেশাজীবী সংস্থাগুলোর ভূমিকা' শীর্ষক এক সম্মেলনে বক্তারা এ আহ্বান জানান।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস (আইওএসসিও) আয়োজিত 'বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬'-এর সঙ্গে সংহতি জানিয়ে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি), ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি), ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি), ইনস্টিটিউট অব ইন্টারনাল অডিটরস বাংলাদেশ (আইআইএবি) এবং অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টস (এসএসসিএ) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। অনুষ্ঠানে আইসিএবি সভাপতি সাব্বীর আহমেদ স্বাগত বক্তব্য এবং আইসিএমএবি সভাপতি কাউসার আলম ধন্যবাদ জ্ঞাপন করেন। প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন এসএসসিএর কান্ট্রি ম্যানেজার প্রমা খান, আইআইএবির সভাপতি এম. নুরুল আলম এবং আইসিএসবির সভাপতি মোহাম্মদ শাহজাহান।

আলোচনায় বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে নির্ভরযোগ্য ও মানসম্মত আর্থিক প্রতিবেদন, কার্যকর সুশাসন, স্বচ্ছতা এবং শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়। একইসঙ্গে পেশাজীবীদের পেশাগত জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

আলোচনায় বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে নির্ভরযোগ্য ও মানসম্মত আর্থিক প্রতিবেদন, কার্যকর সুশাসন, স্বচ্ছতা ও শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে পেশাজীবীদের জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। এ ছাড়া ডিজিটাল প্রতারণা ও জালিয়াতি সম্পর্কে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণ বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ শিক্ষা জোরদারের জোর দাবি জানানো হয়।

সম্মেলনে 'বিল্ডিং ইনভেস্টর রেজিলিয়েন্স: আইসিএবির রোল ইন রিপোর্টিং, গভর্ন্যান্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট' শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএবির সহসভাপতি আসিফুর রহমান। প্রবন্ধে তিনি আর্থিক প্রতিবেদন প্রণয়নে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, পরিচালনা পর্ষদ ও নিরীক্ষকদের দায়িত্ব এবং বাজারের স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের আস্থা বজায় রাখতে সুশাসনের গুরুত্ব তুলে ধরেন।

অন্যদিকে, আইসিএমএবির কাউন্সিল সদস্য আরিফ খান 'তালিকাভুক্তির ক্ষেত্রে কর্পোরেট আস্থা পুনরুদ্ধার' শীর্ষক নিবন্ধ উপস্থাপন করেন। এতে তিনি আইপিও অনুমোদনের দীর্ঘস্থায়ী বিলম্ব, দীর্ঘায়িত অনুমোদন প্রক্রিয়া, নীতিগত অনিশ্চয়তা এবং বিনিয়োগকারীদের আস্থার সংকটসহ পুঁজিবাজারের নানামুখী চ্যালেঞ্জ তুলে ধরেন।

সম্মেলনে বক্তারা পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার, স্বচ্ছতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পেশাজীবী ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সুদৃঢ় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত