ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

কুষ্টিয়ায় মাদকসহ আটক ৩

কুষ্টিয়ায় মাদকসহ আটক ৩

কুষ্টিয়া সীমান্তে পৃথক দুই অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। একইসঙ্গে সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে ৪৭ বিজিবির জামালপুর বিওপির একটি চৌকস টহল দল দৌলতপুরের পাকুড়িয়া পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় ২ বোতল মদ ও একটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন— দৌলতপুর উপজেলার বোদ্ধনাতলা গ্রামের মুক্তার হোসেনের ছেলে খালেকুল সাইফুল , চরদিয়া গ্রামের ফেরদৌস আলমের ছেলে আব্দুল আলিম এবং একই গ্রামের নিয়াজ উদ্দিনের ছেলে জান্নাত ইসলাম। অপরদিকে, সোমবার রাত দেড়টার দিকে ধলা বিওপির অপর একটি টহল দল ধলা মাঠ এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ২ কেজি ৯০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং এই কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত