ঢাকা বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

এশিয়া সফরে আসছেন ট্রাম্প

এশিয়া সফরে আসছেন ট্রাম্প

চলতি মাসের শেষে দিকে জাপান সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য বার্ষিক এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনে অংশ নেবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। গত বুধবার ওয়াশিংটনে কেবল নেটওয়ার্ক সিএনবিসি আয়োজিত এক অনুষ্ঠানে বেসেন্ট বলেন, ‘আমরা একটি সফর করতে যাচ্ছি, প্রেসিডেন্ট প্রথমে জাপান সফর করবেন, এরপর কোরিয়ায় যাবেন এপেক সম্মেলনে অংশ নিতে, যেখানে পরিকল্পনা অনুযায়ী বিশ্বনেতারা একত্র হবেন।’ বেসেন্ট জাপান সফরের সুনির্দিষ্ট তারিখ জানাননি। তবে বলেছেন, সফরটি এপেক সম্মেলনের আগে অনুষ্ঠিত হবে। এছাড়া, প্রেসিডেন্ট ট্রাম্প আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা (আসিয়ান) শীর্ষ সম্মেলনেও অংশ নেবেন। সেখানে তিনি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের পর স্বাক্ষরিত শান্তিচুক্তির আনুষ্ঠানিক সাক্ষী হবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত