ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

২৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

২৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

যুদ্ধবিরতির পরেও ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়া, গাজা সিটির পূর্বাঞ্চলীয় এলাকা এবং দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। সেখানে কামান দিয়ে হামলার খবর পাওয়া গেছে। খবর আল জাজিরার। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল অবরুদ্ধ এই উপত্যকায় কমপক্ষে ২৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আরও ৬২৭ জন আহত হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত