ঢাকা বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

২০২৬ সালকে সবার আগে স্বাগত জানাল কিরিবাতি

২০২৬ সালকে সবার আগে স্বাগত জানাল কিরিবাতি

বিশ্বে সবার আগে নতুন বছর ২০২৬ সালকে স্বাগত জানাল প্রশান্ত মহাসাগরীয় কিরিবাতি দ্বীপ অঞ্চলের কিরিমাতি।

নববর্ষ উদ্যাপনকারী প্রথম এই দ্বীপটি সবার আগে নতুন বছরে পদার্পণ করেছে। প্রশান্ত মহাসাগরীয় দেশ কিরিবাতির অংশ এই দ্বীপটি হাওয়াইয়ের দক্ষিণে এবং অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে অবস্থিত। কিরিবাতি গঠিত হয়েছে একাধিক অ্যাটল বা বৃত্তাকার প্রবালপ্রাচীর দিয়ে, যা পূর্ব থেকে পশ্চিমে প্রায় চার হাজার কিলোমিটারজুড়ে বিস্তৃত। গ্রিনিচ মান সময় ১০টায় (বাংলাদেশ সময় ৩১ ডিসেম্বর বিকাল ৪টা) বিশ্বের প্রথম দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানিয়েছে কিরিবাতি। যুক্তরাজ্য থেকে ১৪ ঘণ্টা এগিয়ে দেশটির সময়।

কিরিবাতি-উচ্চারণ কিরিবাস-১৯৭৯ সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সবচেয়ে বড় সামুদ্রিক সংরক্ষিত অঞ্চল এই দেশেই অবস্থিত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত