
কৃষ্ণ সাগরে অবস্থিত রুশ বন্দর নভোরোসিয়েস্কে ইউক্রেইনের হামলার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কিইভকে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট কিছুতে হামলায় নিষেধ করেছে বলে জানিয়েছেন ওয়াশিংটনে ইউক্রেইনের রাষ্ট্রদূত ওলহা স্তেফানিশাইনা।
গত মঙ্গলবারই প্রথম তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ওই আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা পাওয়ার কথা জানান। তবে বার্তাটি কীভাবে দেওয়া হয়েছিল এবং এ জন্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে তলব করেছিল কিনা সে বিষয়ে কিছু বলতে তিনি রাজি হননি। ইউক্রেইন এ বার্তাটি গুরুত্ব সহকারে নিয়েছে, বলেছেন স্তেফানিশাইনা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ প্রসঙ্গে মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইউক্রেইনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর চতুর্থ বর্ষপূর্তির দিন মঙ্গলবার স্তেফানিশাইনা জানান, নভোরোসিয়েস্কে ইউক্রেইনের হামলার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ শুরু করে কারণ সেটি ‘আমেরিকান ও কাজাখ অর্থনৈতিক স্বার্থে প্রভাব ফেলেছিল’। কাজাখস্তানের তেলের সিংহভাগই এই নভোরোসিয়েস্কের বন্দর দিয়ে রপ্তানি হয়। ইউক্রেইনের ড্রোন হামলার কারণে শুক্রবার সংক্ষিপ্ত সময়ের জন্য বন্দরটি ওই রপ্তানি বন্ধ রেখেছিল।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় রুশ অবকাঠামোতে হামলা বন্ধের ব্যাপারে কিছু নেই, কেবল যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয় এমন হামলার ব্যাপারে নজর দেওয়া হয়েছে, বলছেন ।